Chicken Rost-সহজে মুরগির মজাদার রোস্ট রান্নার পদ্ধতি

Laboni's Kitchen
By -

চিকেন রোস্ট

 

রেসিপি: সহজে মুরগির মজাদার রোস্ট রান্নার পদ্ধতি

অনুষ্ঠান বা ঘরোয়া আয়োজনে একাধিক মুরগি রান্নার প্রয়োজন হলে এই রেসিপিটি আপনার জন্য আদর্শ। ঝটপট প্রস্তুত করা যায় এবং স্বাদে অতুলনীয়!

উপকরণ:

  • ২টি আস্ত মুরগি ( ৮-১০ টুকরো করে কাটা)
  • ১.৫ কাপ টক দই
  • ৩ চা চামচ আদা-রসুন বাটা
  • ২ চা চামচ লাল মরিচ গুঁড়ো
  • ২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ২ চা চামচ ধনে গুঁড়ো
  • ১ চা চামচ গরম মসলার গুঁড়ো
  • ১/২ কাপ পেঁয়াজ বাটা
  • ১ কাপ তেল বা ঘি
  • লবণ (স্বাদমতো)
  • ৬-৭টি কাঁচা মরিচ

প্রণালী:

  1. প্রথমে মুরগির টুকরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  2. একটি বড় পাত্রে টক দই, আদা-রসুন বাটা, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, পেঁয়াজ বাটা, এবং লবণ মিশিয়ে মুরগির টুকরোগুলো মেখে নিন। ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
  3. একটি বড় কড়াইতে তেল বা ঘি গরম করে মেরিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে দিন। অল্প আঁচে ঢেকে রাখুন।
  4. প্রায় ৩০-৪০ মিনিট পর মুরগির টুকরো নরম হয়ে গেলে ঢাকনা খুলে তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজুন।
  5. ঝোল ঘন হয়ে আসলে কাঁচা মরিচ ছিটিয়ে দিন।

পরামর্শ:

  • মুরগির মেরিনেশন বেশি সময় ধরে রাখলে স্বাদ আরও ভালো হয়।

আরো সহজ রেসিপির জন্য দেখুন: Laboni's Kitchen

Tags: